Google
 Google সহায়তা কেন্দ্র
Google হোম

Google সম্বন্ধে

সহায়তা কেন্দ্র
  সন্ধানের মৌলিক বিষয়গুলি
  উন্নততর সন্ধান
  'ফলাফলগুলি সন্ধান করুন' পৃষ্ঠা
  সেটিংয়ের পছন্দগুলি


সন্ধানের বৈশিষ্ট্য
বানান যাচাইকারী, স্টকের বাজারদর & আরও অনেক কিছু

পরিষেবাগুলি ও টুল-গুলি
স্থানীয় সন্ধান, পণ্য সন্ধান, সংবাদ & আরও অনেক কিছু

এই সাইটে খুঁজুন:

  Google ওয়েব সন্ধানের বৈশিষ্ট্যগুলি

সহজে কোটি কোটি ওয়েব পেজগুলি দেখার সুযোগ দেওয়া ছাড়াও Google-এর এমন অনেক বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলি, আপনি যা সন্ধান করছেন সেইগুলি সঠিকভাবে খুঁজে পেতে সাহায্য করে। কোন বিশেষ বৈশিষ্ট্যের সম্বন্ধে আরও বেশি জানতে হলে সেই শিরনামে ক্লিক করুন।

  পুস্তক সন্ধান

বইয়ের সম্পূর্ণ পাঠ্যাংশ সন্ধান করার জন্য Google ব্যবহার করুন।

  সঞ্চিত পাতা লিংকগুলি

আমরা সূচীবদ্ধ করার সময়ে প্রতিটি পৃষ্ঠা যেমন দেখতে ছিল, পৃষ্ঠাগুলির সেই ছবি দেখুন।

  ক্যালকুলেটর

গাণিতিক চিহ্নগুলির মান নির্ণয়ের জন্য Google ব্যবহার করুন।

  মুদ্রা রূপান্তর

সহজে যে কোন মুদ্রা রূপান্তর করুন।

  সংজ্ঞাগুলি

বিভিন্ন অনলাইন উত্স থেকে সংগৃহীত শব্দকোষের সংজ্ঞাগুলি পাওয়ার জন্য Google ব্যবহার করুন।

  ফাইলের প্রকার

PDF নথিগুলির ও অন্যান্য সমেত, HTML নয় এমন ফাইল ফরম্যাটগুলি সন্ধান করুন।

  গ্রুপগুলি

আপনার নিয়মিত ওয়েব সন্ধানের ফলাফলগুলিতে Google গ্রুপস এর প্রাসঙ্গিক লেখাগুলি দেখুন।

  আমি নিজেকে ভাগ্যবান মনে করছি

আমাদের ফলাফলগুলিকে এড়িয়ে যান এবং আপনার অনুসন্ধানের পরিণামে প্রদত্ত প্রথম ওয়েব পেজে যান।

  ছবিগুলি

আপনার নিয়মিত ওয়েব সন্ধানের ফলাফলগুলিতে প্রাসঙ্গিক ছবিগুলি দেখুন।

  স্থানীয় সন্ধান

ইউ এস, ইউ কে ও কানাডার স্থানীয় ব্যবসাগুলি ও পরিষেবাগুলি সন্ধান করুন।

  চলচ্চিত্রগুলি

আপনার নিকটস্থ এলাকায় চলতে থাকা চলচ্চিত্রগুলির সমীক্ষা ও প্রদর্শনের সময় জানার জন্য Google ব্যবহার করুন।

  সঙ্গীত সন্ধান

সঙ্গীত সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্রুত পাওয়ার জন্য Google ব্যবহার করুন।

  সংবাদ শিরোনামগুলি

সর্বশেষ সম্পর্কিত সংবাদ কাহিনীগুলি যোগ করে আপনার সন্ধানের ফলাফলকে বর্ধিত করে।

  ফোনবুক

আমেরিকা যুক্তরাষ্ট্রের রাস্তার ঠিকানা ও ফোন নম্বর সংক্রান্ত তথ্য খুঁজুন।

  পণ্য সন্ধান

অনলাইন বিক্রয়ের উদ্দেশ্যে একটি পণ্য খোঁজার জন্য Google পণ্য সন্ধান ব্যবহার করুন।

  প্রঃ&উঃ

সোজাসাপটা প্রশ্নের দ্রুত উত্তর পাওয়ার জন্য Google ব্যবহার করুন।

  আপনার সন্ধানকে সংশোধন করুন - নতুন!

আপনার ফলাফলগুলিকে ফোকাস করা এবং উন্নত করার জন্য আপনার সন্ধানের সাথে তাত্ক্ষণিক তথ্য এবং বিষয়-ভিত্তিক লিংকগুলি যোগ করুন।

  ফলাফলগুলিকে আগে থেকে সংগ্রহ করছে

ফায়ারফক্স এ সন্ধান করাকে দ্রুততর করে তোলে।

  সংখ্যা অনুযায়ী সন্ধান করুন

প্যাকেজ সন্ধানকারী তথ্য, ইউএস পেটেন্ট এবং বিবিধ অনলাইন তথ্যভান্ডার দেখার জন্য Google ব্যবহার করুন।

  একই ধরনের পৃষ্ঠাগুলি

কোন নির্দিষ্ট একটি ফলাফলের সাথে সংশ্লিষ্ট পৃষ্ঠাগুলি প্রদর্শন করা হোক।

  সাইট সন্ধান

আপনার সন্ধানকে কোন একটি বিশেষ সাইটে সীমাবদ্ধ রাখুন।

  বানান যাচাইকারী

সন্ধানের বিষয়ের একটি বিকল্প বানান প্রদান করে।

  স্টক ও ফান্ড-এর দর

স্টক ও মিউচুয়াল ফান্ডের সর্বশেষ দর ও তথ্য জানতে Google ব্যবহার করুন।

  রাস্তার মানচিত্রগুলি

আমেরিকা যুক্তরাষ্ট্রের রাস্তার মানচিত্রগুলি খোঁজার জন্য Google ব্যবহার করুন।

  ভ্রমণ সংক্রান্ত তথ্য

আমেরিকা যুক্তরাষ্ট্রে বিমানের উড়ানের অবস্থা যাচাই করুন বা বিমানবন্দরের বিলম্ব ও আবহাওয়ার পরিস্থিতি দেখুন।

  আবহাওয়া

আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কোন স্থানের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এবং পূর্বাভাস যাচাই করুন।

  • ওয়েব পেজ অনুবাদ 

আপনাকে অন্যান্য ভাষায় ওয়েব পেজ দেখার সুযোগ প্রদান করে।

  কারা আপনার সাথে লিংক স্থাপন করেছেন?

যে পৃষ্ঠাগুলি কোন একটি বিশেষ URL কে নির্দেশ করে সেইগুলি খুঁজুন।


পুস্তক সন্ধান

মুদ্রণ Google নিজেরাই বইগুলিকে অনলাইনে আনার মাধ্যমে সারা বিশ্বের তথ্যকে অনলাইনে নিয়ে আসতে সাহায্য করছে। যখনই আমাদের Google পুস্তক সন্ধান সূচীর বিষয়বস্তু আপনার সন্ধানের বিষয়ের সাথে মিলে যাবে তখনই আপনি আপনার সন্ধানের ফলাফলের পৃষ্ঠার উপরে পুস্তকের ফালাফলের অধীনে ঐ বইগুলির লিংক দেখতে পাবেন। যে কোন বইয়ের শিরোনামে ক্লিক করুন এবং আপনার সন্ধানের বিষয়টি বইয়ের যে পৃষ্ঠার অন্তর্গত, আপনি সেটি দেখতে পাবেন, এছাড়াও আপনি শিরোনাম সংক্রান্ত অন্যান্য তথ্যও দেখতে পাবেন। " Buy this Book" এর অধীনে যে কোন একটি লিংক-এ ক্লিক করুন এবং এর ফলে আপনি সরাসরি এমন একটি বইয়ের দোকানে চলে যাবেন যারা ঐ বইটি অনলাইনে বিক্রয় করে।

উদাহরণ:  

সঞ্চিত পাতা লিংকগুলি

যদি মূল পৃষ্ঠাটি অলভ্য হয়ে পড়ে সেই কথা বিবেচনা করে Google ওয়েবে সন্ধান করার সময়ে পরীক্ষিত প্রতিটি পৃষ্ঠার ছবি (স্ন্যাপশট) নেয় এবং এইগুলিকে ব্যাক-আপ হিসাবে সঞ্চিততে রাখে। "সঞ্চিত" লিংকে ক্লিক করলে, আমরা ওয়েব পেজটিকে সূচীবদ্ধ করার সময়ে সেটি যেমন দেখতে ছিল আপনি সেটিকে ঠিক সেইরূপেই দেখতে পাবেন। আপনার সন্ধানের বিষয়ের সাথে কোন পৃষ্ঠার প্রাসঙ্গিক মিল আছে কিনা তা বিচার করার জন্য Google সঞ্চিত বিষয়বস্তুকে ব্যবহার করে।

যখন সঞ্চিত পৃষ্ঠাটি প্রদর্শিত হয় তখন এটির উপরে একটি হেডার থাকবে যা স্মরণ করিয়ে দেয় যে এটি বাধ্যতামূলকঙাবে পৃষ্ঠাটির সবচেয়ে সাম্প্রতিক রূপ নয়। আপনার সন্ধানের বিষয়ের সাথে মিল আছে এমন শব্দগুলিকে সঞ্চিত ভার্সনে হাইলাইট করা হয়, যাতে আপনার পৃষ্ঠাটি কেন প্রাসঙ্গিক তা দেখা আপনার পক্ষে সহজতর হয়।

যে সকল সাইটকে সূচীবদ্ধ করা হয় নি তাদের ক্ষেত্রে "সঞ্চিত" লিংক অনুপস্থিত থাকবে, তাছাড়া যে সকল সাইটের মালিকরা তাদের বিষয়বস্তুকে সঞ্চিততে না করার জন্য আমাদের অনুরোধ করেছেন সেইগুলির লিংকও অনুপস্থিত থাকবে।

Google
... আমাদের সাথে বিজ্ঞাপন করুন - ব্যবসায়িক সমাধানগুলি - পরিষেবাসমূহ & টুলগুলি - চাকরিগুলি,
প্রকাশনা, & সহায়তা ©2011 Google - 4,285,199,774 গুলি ওয়েব পেজ সন্ধান করছে।
www.google.com/ - 3k – 26 নভেম্বর, 2004 -
» সঞ্চিত« - একই ধরনের পৃষ্ঠাগুলি



ক্যালকুলেটর

ক্যালকুলেটর Google এর অন্তর্নির্মিত ক্যালকুলেটর ক্রিয়া ব্যবহার করার জন্য আপনি যে গণনাটি করতে চান সেটিকে সন্ধান বক্সে প্রবেশ করুন এবং এন্টার কি টিপুন বা Google সন্ধান বোতামে ক্লিক করুন। ক্যালকুলেটর মৌলিক পাটীগণিত সংক্রান্ত অঙ্ক, আরও জটিলতর অঙ্ক, পরিমাপ ও রূপান্তরের একক এবং পদার্থবিদ্যার ধ্রুবকের সমস্যার সমাধান করতে পারে। নিচের সরল গাণিতিক রাশিগুলির মধ্যে একটি চেষ্টা করে দেখুন অথবা আপনার নিজস্ব রাশি প্রস্তুতে সহায়তার জন্য আমাদের সম্পূর্ণ নির্দেশাবলী দেখুন।

এই নমুনা সন্ধানের বিষয়গুলি এই নতুন বৈশিষ্ট্যের ব্যবহারোপযোগিতা ও ক্ষমতা প্রদর্শন করে:

উদাহরণ:  


মুদ্রা রূপান্তর

আমাদের অন্তর্নির্মিত মুদ্রা রূপান্তরকারীটি ব্যবহার করতে হলে, আপনি যে রূপান্তরটি করতে চান শুধুমাত্র সেটি Google সন্ধান বক্সে প্রবেশ করুন এবং “এন্টার” কি টিপুন বা Google সন্ধান বোতামে ক্লিক করুন।

এইখানে কয়েকটি নুমনা সন্ধানের বিষয় দেওয়া হল:

উদাহরণ:  


সংজ্ঞাগুলি

কোন একটি শব্দ বা শব্দসমষ্টির সংজ্ঞা দেখার জন্য শুধুমাত্র "define" শব্দটি টাইপ করুন, তারপরে একটি শুন্যস্থান দিন এবং তারপরে আপনি যে শব্দ(গুলি)র সংজ্ঞা দেখতে চান সেটি টাইপ করুন। যদি Google ওয়েবে শব্দ বা শব্দসমষ্টির সংজ্ঞা দেখে থাকে তাহলে এটা সেই তথ্য সংগ্রহ করবে এবং আপনার সন্ধানের ফলাফলের পৃষ্ঠার উপরে প্রদর্শন করবে।

উদাহরণ:  
আপনিও বিশেষ অপারেটর "define:" কে অন্তর্ভুক্ত করে সংজ্ঞাগুলির একটি তালিকা পেতে পারেন , আপনি যে শব্দের সংজ্ঞা দেখতে চান সেটি এবং এর মাঝে কোন শূন্যস্থান দেবেন না। উদাহরণস্বরূপ, [define:World Wide Web] এই সন্ধানটি আপনাকে বিবিধ অনলাইন উত্স থেকে সংগৃহীত "World Wide Web"-এর সংজ্ঞাগুলির একটি তালিকা দেখাবে।


ফাইলের প্রকার

HTML নয় এমন সন্ধানকৃত ফাইলের প্রকারের সংখ্যার বিস্তার করে Google 12 টি ফাইল ফরম্যাটে পরিণত করেছে। PDF নথি ছাড়াও Google এখন Microsoft Office, PostScript, Corel WordPerfect, Lotus 1-2-3, এবং অন্যান্য সন্ধান করে। নতুন ফাইলের প্রকারগুলি যখনই ব্যবহারকারীর অনুসন্ধানের সাথে প্রাসঙ্গিক হবে তখনই সেগুলি Google সন্ধানের ফলাফলে দেখা যাবে।

এছাড়াও Google ব্যবহারকারীকে "HTML হিসেবে দেখাও" সুযোগ প্রদান করে, যার ফলে ব্যবহারকারী এই ফাইল ফরম্যাটের বিষয়বস্তুগুলি পরীক্ষা করে দেখার সুযোগ পান, এমন কি যদি সংশ্লিষ্ট প্রয়োগটি ইনস্টল করা না থাকে তাহলেও। "HTML হিসেবে দেখাও" - এই বিকল্পটি এছাড়াও ব্যবহারকারীদের ভাইরাসের থেকে বাঁচতে সাহায্য করে, যেগুলি কখনও কখনও কিছু ফাইল ফরম্যাটের ভিতরে থাকতে পারে।

সর্বাঙ্গীণরূপে, অতিরিক্ত ফাইলের প্রকারগুলি Google ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে উপলব্ধ বিস্তৃততর বিষয়বস্তু দেখার সুযোগ দেয়। এবং সময়ের সাথে সাথে Google-এর ফাইলের প্রকারের সংখ্যা বিস্তার করতে থাকার পরিকল্পনা আছে।

এই বৈশিষ্ট্য সম্বন্ধে আরও তথ্য জানার জন্য অনুগ্রহ করে ফাইলের প্রকার FAQ পড়ুন।

» [PDF] « সন্ধান ইঞ্জিনের শারীরতত্ত্ব
ফাইলের ফরম্যাট: PDF/Adobe Acrobat - » HTML হিসেবে দেখাও «
... দ্বিতীয়, Google কিছু দৃষ্টিগত উপস্থাপনার বিষয়ে সম্পূর্ণ অবগত থাকে, যেমন ফন্ট ... ফোন
নম্বরগুলি, পণ্যের নম্বরগুলি), প্রকার বা ফরম্যাট (পাঠ্য, HTML, PDF, ছবিগুলি, শব্দসমূহ ...
www-db.west bengal university of technology.edu/pub/papers/google.pdf - একই ধরনের পৃষ্ঠাগুলি

আপনি যদি বিশেষ ধরনের ফাইলের প্রকারের সাথে নির্দিষ্ট ধরনের ফলাফল দেখতে পছন্দ করেন (উদাহরণস্বরূপ, PDF লিংক), তাহলে শুধুমাত্র আপনার সন্ধানের বিষয়বস্তু(গুলি)র সাথে সন্ধান বক্সের ভিতরে filetype: [এক্সটেনশন] টাইপ করুন, (উদাহরণস্বরূপ, filetype:pdf)।

উদাহরণ:  

প্রোডাক্ট সন্ধান

পণ্য সন্ধান আপনি যদি Google ব্যবহার করে পণ্যগুলি সন্ধান করেন তাহলে আপনি সন্ধানের ফলাফলের উপরে প্রাসঙ্গিক পণ্য সন্ধান তথ্য এবং লিংক দেখতে পেতে পারেন। এই পণ্য সন্ধানের ফলাফলগুলি সেই সকল ব্যবসায়ীদের সাইটের সাথে সূত্রবদ্ধ করা আছে যারা Google এর পণ্য সন্ধান পরিষেবা পণ্য সন্ধানে Product Search অংশগ্রহণ করেন। এই ফলাফলগুলি বিজ্ঞাপন নয়, যেহেতু পণ্য সন্ধানে অংশ নেওয়া ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণরূপে মাশুলবিহীন।

উদাহরণ:  

গ্রুপগুলি

গ্রুপ আপনি যখন Google এ সন্ধান করেন তখন কোন কোন ক্ষেত্রে আপনি Google গ্রুপস এর ফলাফলগুলি আপনার সন্ধানের ফলাফলের পৃষ্ঠার নিচে দেখতে পাবেন। আপনার সন্ধানের বিষয় সংক্রান্ত কোন বিষয়ে ব্যবহারকারীরা আলোচনামূলক গ্রুপে বার্তাগুলি লিখে থাকতে পারেন। এই ফালফলগুলির কোন একটিতে ক্লিক করলে তা আপনাকে Google গ্রুপস সাইটে বার্তাটির সম্পূর্ণ পাঠ্যে নিয়ে যাবে।

উদাহরণ:  

ভাগ্যবান অনুভব করছি

Google আপনার সন্ধানের ফলে যে প্রথম ওয়েব পেজটি প্রদর্শন করেছে "আমি নিজেকে ভাগ্যবান মনে করছি™" বোতামটি আপনাকে সরাসরি সেখানে নিয়ে যাবে। আপনি সন্ধানের অন্যান্য ফলাফলগুলি একেবারেই দেখতে পাবেন না। "আমি নিজেকে ভাগ্যবান মনে করছি” সন্ধানের অর্থ হল এই যে আপনি ওয়েব পেজ খোঁজার জন্য কম সময় ব্যয় করবেন এবং সেগুলি দেখে বেশি সময় কাটাবেন।

উদাহরণস্বরূপ,ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি হোমপেজ খোঁজার জন্য শুধুমাত্র সন্ধান ক্ষেত্রটিতে west bengal university of technology লিখুন এবং "ভাগ্যবান অনুভব করছি” বোতামে ক্লিক করুন। Google আপনাকে সরাসরি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আধিকারিক হোমপেজ "www.wbet.net" এ নিয়ে যাবে।

উদাহরণ:  
আপনি কি নিজেকে ভাগ্যবান মনে করছেন?


ছবিগুলি

মাঝেমধ্যে আপনি আপনার Google সন্ধানের ফলাফলের উপরে ছোট ছোট ছবিগুলি দেখতে পেতে পারেন। আমরা মনে করি এই ছবিগুলি আপনার সন্ধানের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক।

আপনি Google চিত্র সন্ধান ব্যবহার করে অথবা নিয়মিত ওয়েব সন্ধান করার সময়ে আপনার সন্ধানের শব্দগুলির সাথে 'pics' বা 'pictures' এর মত শব্দ যোগ করেও প্রাসঙ্গিক ছবিগুলি খুঁজে পেতে পারেন।

উদাহরণ:  

স্থানীয় সন্ধান

স্থানীয় সন্ধান Google আপনাকে সমগ্র ওয়েবের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট একটি অঞ্চলের ঐ দোকান ও ব্যবসাগুলি সন্ধান করার সুযোগ দেয়। আপনার সন্ধানে কোন শহর বা জিপ কোড অন্তর্গত করুন, তাহলে Google আপনার সন্ধানের ফলাফলের উপরে সেই অঞ্চলের প্রাসঙ্গিক ফলাফলগুলি একটি মানচিত্রে প্রদর্শন করবে, এবং তার সাথে পর্যালোচনা, পথনির্দেশ এবং আরও তথ্যের লিংক প্রদান করবে।

উদাহরণ:  

চলচ্চিত্রসমূহ

চলচ্চিত্র আপনার নিকটস্থ এলাকায় চলা চলচ্চিত্রগুলির পর্যালোচনা ও প্রদর্শনের সময় জানার জন্য Google সন্ধান বক্সে "movies", "showtimes" বা বর্তমান চলচ্চিত্রটির নাম টাইপ করুন। আপনি যদি Google Local ব্যবহার করে ইতোমধ্যেই আপনার স্থান সঞ্চয় করে থাকেন তাহলে আপনি যে চলচ্চিত্রটি বেছে নিয়েছেন, সেরা সন্ধানের ফলাফল আপনার নিকটবর্তী থিয়েটারগুলিতে তার প্রদর্শনের সময় দেখাবে।

উদাহরণ:  

বর্তমানে আপনার নিকটবর্তী স্থানে চলছে এমন চলচ্চিত্রের থিয়েটার ও প্রদর্শনের সময় জানার জন্য শুধুমাত্র চলচ্চিত্রের’ নামটি সন্ধান করুন।

উদাহরণ:  

চলচ্চিত্রের নাম মনে রাখতে পারেন না অথবা শুধুমাত্র নতুন কিছু দেখার জন্য সন্ধান করছেন? কোন বিশেষ অভিনেতা, পরিচালক বা কাহিনীর বিবরণের সাথে সংশ্লিষ্ট চলচ্চিত্রগুলি সন্ধান করার জন্য আপনি "movie:" অপারেটর ব্যবহার করতে পারেন।

উদাহরণ:  

আপনি যে চলচ্চিত্রগুলি খুঁজে পেয়েছেন সেগুলির বিষয়ে পড়তে চান? আপনার যে কোন চলচ্চিত্রের সন্ধানের ফলাফলে 5 তারার মধ্যে একটি গড় রেটিং, অনলাইন পর্যালোচনার বিভিন্ন অংশ এবং স্বয়ং পর্যালোচনাগুলির লিংক অন্তর্ভুক্ত থাকবে। এই চলচ্চিত্রের অনলাইন পর্যালোচনার সম্পূর্ণ তালিকার জন্য যে কোন শিরোনামের কাছে "পর্যালোচনা" লিংকে ক্লিক করুন।

সঙ্গীত সন্ধান

আপনি যে সঙ্গীত সন্ধান করছেন তার শিল্পী, গান, এলবাম এবং সঙ্গীত ক্রয়ের স্থান সংক্রান্ত তথ্য খুঁজুন। আপনি যদি সন্ধান বক্সে আমেরিকা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কোন শিল্পীর নাম প্রবেশ করেন, তাহলে আমরা আপনার সন্ধানের ফলাফলের উপরে ব্যবহারকারীদের পর্যালোচনা, গানের শিরোনাম, সঙ্গীতটি কেনার দোকান এবং সেই শিল্পী সংক্রান্ত অন্যান্য উপযোগী তথ্য দেখাব।

উদাহরণ:  

  Pixies
Albums: Doolittle, Surfer Rosa,Pixies, এবং আরও অনেক কিছু...
Songs: Debaser, Wave of Multilation, Silver এবং আরও অনেক কিছু...
Pixies  এর জন্য আরও সঙ্গীতের ফলাফল

ঐ শিল্পীর সম্বন্ধে আরও সঙ্গীতের তথ্য, যেমন এলবাম, গান ও আরও অনেক কিছু সংক্রান্ত তথ্য দেখার জন্য লিংকে ক্লিক করুন।

সংবাদ শিরোনামগুলি

ব্যবসায়িক তালিকা Google এ সন্ধান করার সময়ে আপনি আপনার ফলাফলের উপরে "সংবাদ" নামে চিহ্নিত লিংকগুলি দেখতে পেতে পারেন। এই লিংকগুলি আপনাকে অগণিত সংবাদ পরিষেবার থেকে সংগৃহীত প্রতিবেদনের সাথে যুক্ত করে, যেগুলি Google ক্রমাগত পর্যবেক্ষণ করে। আপনি যে শব্দগুলি প্রবেশ করেছেন সেগুলি যদি বর্তমানে সংবাদে থাকে তাহলে এই লিংকগুলি দেখা যায় এবং সেগুলিতে ক্লিক করলে আপনাকে সরাসরি সংবাদ পরিবেশনকারী পরিষেবায় নিয়ে যাওয়া হবে।

উদাহরণ:  

ফোনবুক

ফোনবুক আমরা আমাদের সন্ধান বক্সের মাধ্যমে যে তথ্য প্রদান করি, Google তার আমেরিকা যুক্তরাষ্ট্রের রাস্তার ঠিকানা এবং ফোন নম্বর সন্ধান করার সুবিধা যোগ করেছে। যে সকল সন্ধানের বিষয়গুলিতে বিশেষ ধরনের মূল শব্দগুলি থাকবে তার ফলাফলের পৃষ্ঠাগুলির উপরে আপনি প্রকাশ্যে তালিকাভুক্ত ফোন নম্বর ও ঠিকানা দেখতে পাবেন।

আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন আবাসস্থলের তালিকা খোঁজার জন্য Google সন্ধান বক্সে নিচের মিশ্রণগুলির যে কোন একটি টাইপ করুন:

  • প্রথম নাম (বা প্রথম আদ্যক্ষর), পদবি, শহর (রাজ্য উল্লেখ করা ঐচ্ছিক)
  • প্রথম নাম (বা প্রথম আদ্যক্ষর), পদবি, রাজ্য
  • প্রথম নাম (বা প্রথম আদ্যক্ষর), পদবি, এলাকার কোড
  • প্রথম নাম (বা প্রথম আদ্যক্ষর), পদবি, জিপ কোড
  • এলাকার কোড সমেত ফোন নম্বর
  • পদবি, শহর, রাজ্য
  • পদবি, জিপ কোড

Google ফোনবুক থেকে আপনার বাড়ির ফোন ও ঠিকানার তথ্য অপসারণ করার জন্য এইখানে ক্লিক করুন


প্রঃ&উঃ

জাপানের জনসংখ্যা জানতে চান? আলজিরিয়ায় কোন মুদ্রা ব্যবহৃত হয়? বোনোর জন্মস্থান কোথায়? Google সন্ধান বক্সে কোন তথ্য-ভিত্তিক প্রশ্ন বা অনুসন্ধান (যেমন "জাপানের জনসংখ্যা") টাইপ করে আমাদের কাছে জিজ্ঞাসা করুন। আমরা ওয়েবে অনুসন্ধান করব এবং আপনার সন্ধানের ফলাফলের পৃষ্ঠার উপরে সেটির উত্তর প্রদর্শন করব। আমরা এমন কি এই তথ্যের উত্সের লিংকটিও প্রদান করি যাতে আপনি আরও বেশি জানতে পারেন।

উদাহরণ:  

আপনার সন্ধানের বিষয়টি সংশোধন করুন

বিশেষ কিছু বিষয়বস্তুর ভিতরে সন্ধান করার ক্ষেত্রে আপনি সন্ধানের ফলাফলের পৃষ্ঠার উপরে কিছু লিংক দেখতে পাবেন যেগুলি আপনার সন্ধানকে দ্রুত সঙ্কীর্ণ করতে সহায়তা করবে।



এই লিংকগুলি হল কয়েকটি লেবেল, যেগুলি বিশেষ কিছু ওয়েবপেজকে ধার্য করা হয়েছে। সংস্থাগুলি, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এবং ব্যক্তিরা যে বিষয়গুলি সবচেয়ে ভাল জানেন, তারা সেই বিষয়ক ওয়েবসাইটগুলিকে লেবেল করতে পারেন। আপনি সরাসরি Google Co-op Directoryপরিদর্শন করে আরও বেশি সংখ্যক এই প্রদানকারীদের কাছে সাবস্ক্রাইব করতে পারেন।

উদাহরণ:  
উদাহরণ:  

Google Co-op Directory তে এছাড়াও সাবস্ক্রাইবড লিংক অন্তর্গত থাকে, যা আপনার সন্ধানের ফলাফলে তাত্ক্ষণিক তথ্য প্রদান করে - যেমন রেস্তোঁরা সংরক্ষণ, আর্থিক তথ্য, বা এমন কি বিখ্যাত ব্যক্তিদের নিয়ে আলোচনার মত জিনিসও। আপনার পছন্দ অনুযায়ী প্রদানকারীর সাথে সাবস্ক্রাইব করে এই পরিষেবাগুলিকে আপনার Google সন্ধানে যোগ করুন।


ফলাফলগুলিকে আগে থেকে সংগ্রহ করছে

কিছু সন্ধানের ক্ষেত্রে, আপনি সেরা সন্ধানের ফলাফলে ক্লিক করার আগেই Google স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজারকে সেটা ডাউনলোড করার নির্দেশ দেয়। আপনি সেরা ফলাফলে ক্লিক করলে গন্তব্য পৃষ্ঠাটি আগের তুলনায় দ্রুততর লোড হবে।

Google এই কার্যকারিতা প্রদান করার জন্য ফায়ারফক্স ও মোজিলা ওয়েব ব্রাউজারে একটি বিশেষ প্রিফেচিং বৈশিষ্ট্য ব্যবহার করে, তাই Internet Explorer বা অন্যান্য ওয়েব ব্রাউজারে ফলাফল প্রিফেচিং করা উপলব্ধ নয়। আপনি ওয়েব ব্রাউজারের পছন্দে গিয়ে প্রিফেচিং নিষ্ক্রিয় করতে পারেন, যেভাবে মোজিলা প্রিফেচিং FAQ এ বর্ণনা করা হয়েছে। ফায়ারফক্স এ আপনি নিম্নলিখিতগুলি করে প্রিফেচিং নিষ্ক্রিয় করতে পারেন:

  1. এড্রেস বারে "about:config" টাইপ করুন।
  2. স্ক্রল করে নিচে নেমে "network.prefetch-next" সেটিংয়ে আসুন এবং মানকে "False" এ নির্দিষ্ট করুন।

প্রিফেচিং সক্রিয় করা থাকলে Google সন্ধানের ফলাফলের পৃষ্ঠা দেখার সময়ে আপনার ওয়েব ব্রাউজারের ক্যাশে এমন ওয়েব সাইটের কুকিজ ও ওয়েব পেজে ভরে যেতে পারে যে সাইটগুলি আপনি স্বয়ংক্রিয়ভাবে প্রিফেচিং হওয়ার পর থেকে ক্লিক করেন নি। আপনি ব্রাউজারের ক্যাশে ও কুকিজ খালি করে এই ফাইলগুলিকে মুছে দিতে পারেন।

আপনি যদি ওয়েব সার্ভার চালান, তাহলে আপনি আমাদের Webmaster FAQ এ এই বৈশিষ্ট্যটির বিষয়ে ওয়েবমাস্টার-ভিত্তিক তথ্য পেতে পারেন।

সংখ্যা অনুযায়ী সন্ধান করুন

পার্সেল ট্র্যাকিং আইডি, পেটেন্ট এবং অন্যান্য বিশেষ নম্বরগুলির বিষয়ে দ্রুত তথ্য পাওয়ার জন্য Google-এর সন্ধান বক্সে এই নম্বরগুলি প্রবেশ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, FedEx ট্র্যাকিং নম্বরে প্রবেশ করলে আপনার প্যাকেজ সম্বন্ধে সর্বশেষ তথ্য প্রদান করবে। নম্বরের ধরন অনুযায়ী অন্যান্য বিশেষ সন্ধানের মধ্যে আছে :

UPS ট্র্যাকিং নম্বরগুলি উদাহরণ সন্ধান: "1Z9999W99999999999"
FedEx ট্র্যাকিং নম্বরগুলি

দাহরণ সন্ধান: "999999999999"

USPS ট্র্যাকিং নম্বরগুলি উদাহরণ সন্ধান: "9999 9999 9999 9999 9999 99"
ভেইকল আইডি (VIN) নম্বরগুলি উদাহরণ সন্ধান: "AAAAA999A9AA99999"
UPC কোডগুলি উদাহরণ সন্ধান: "073333531084"
টেলিফোনের এলাকা কোডগুলি উদাহরণ সন্ধান: "650"
পেটেন্ট নম্বরগুলি দাহরণ সন্ধান: "পেটেন্ট 5123123"
আপনার পেটেন্ট নম্বরের আগে "patent" শব্দটি বসানোর কথা মনে রাখবেন।
উদাহরণ:  
আপনি কি চান যে Google অন্য কোন প্রকারের সংখ্যাগুলিও সন্ধান করুক? অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন


একই ধরনের পৃষ্ঠাগুলি

যখন আপনি কোন সন্ধানের ফলাফলে "একই ধরনের পৃষ্ঠাগুলি" লিংকে ক্লিক করেন, তখন Google স্বয়ংক্রিয়ভাবে ওয়েবে এই ফলাফলের সাথে সম্পর্কিত পৃষ্ঠাগুলি সন্ধান করতে থাকে।

‘একই ধরনের পৃষ্ঠাগুলি’ বৈশিষ্ট্যটি বহু উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। আপনি যদি কোন বিশেষ একটি সাইটের বিষয়বস্তু পছন্দ করেন, কিন্তু যদি মনে হয় যে তাতে আরও বেশি বক্তব্য থাকলে ভালো হত, তাহলে 'একই ধরনের পৃষ্ঠাগুলি' একই জাতীয় বিষয়বস্তুযুক্ত সাইটগুলি খুঁজে দিতে পারে, যেগুলির সাথে আপনি হয়ত অপরিচিত আছেন। আপনি যদি পণ্য সংক্রান্ত তথ্য সন্ধান করেন, তাহলে 'একই ধরনের পৃষ্ঠাগুলি' প্রতিযোগিতামূলক তথ্য খুঁজে দিতে পারে, যাতে আপনি সরাসরি তুলনা করতে পারেন। আপনি যদি কোন বিশেষ ক্ষেত্র নিয়ে গবেষণায় আগ্রহী হন তাহলে 'একই ধরনের পৃষ্ঠাগুলি' অতি দ্রুত আপনাকে বিশাল সংখ্যক উত্স খুঁজে পেতে সহায়তা করতে পারে, এর জন্য আপনাকে সঠিক মূল শব্দ নির্বাচনের বিষয়ে উদ্বিগ্ন হতে হবে না।

একটি পৃষ্ঠা যত বেশি বিশিষ্ট হয়, Google আপনার জন্য তত কম ফলাফল খুঁজে পাবে। উদাহরণস্বরূপ, 'একই ধরনের পৃষ্ঠাগুলি' আপনার ব্যক্তিগত হোম পেজের সাথে সম্পর্কিত পেজ খুঁজে নাও পেতে পারে, যদি অন্যান্য পৃষ্ঠাগুলির সাথে আপনার পৃষ্ঠাগুলিকে নির্ভরযোগ্যরূপে সম্পর্কিত করার জন্য পর্যাপ্ত তথ্য না থাকে। এছাড়াও কোম্পানিগুলি যদি তাদের পৃষ্ঠাগুলির জন্য একাধিক URL ব্যবহার করে (www.company.com ও www.company.com) তাহলে 'একই ধরনের পৃষ্ঠাগুলি' কোন একটি URL এর বিষয়ে সামান্য তথ্য খুঁজে পেতে পারে কিন্তু অন্যটির বিষয়ে অনেক বেশি তথ্য দিতে পারে। তবে সাধারণতঃ 'একই ধরনের পৃষ্ঠাগুলি' সংখ্যাগরিষ্ঠ ওয়েব পেজের ক্ষেত্রে ভালভাবে কাজ করে।

Google
... আমাদের সাথে বিজ্ঞাপন করুন - ব্যবসায়িক সমাধান - পরিষেবা & টুল - চাকরি,
প্রকাশনা, & সহায়তা ©2011 Google - 4,285,199,774 গুলি ওয়েব পেজ সন্ধান করছে।
www.google.com/ - 3k – 26 মার্চ, 2004 - সঞ্চিত পাতা -
» একই ধরনের পৃষ্ঠাগুলি «



সাইট সন্ধান

"সাইট" শব্দটির পরে একটি কোলন দিলে আপনার সন্ধানকে একটি বিশেষ সাইটে সীমাবদ্ধ রাখতে পারবেন। এটা করার জন্য Google সন্ধান বক্সে site:sampledomain.com রীতি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ স্ট্যানফোর্ডের সাইটে ভর্তি হওয়ার তথ্য খোঁজার জন্য লিখুন:

উদাহরণ:  

বানান যাচাইকারী

Google এর বানান যাচাইকারী সফ্টওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপনার সন্ধানের বিষয়টি খেয়াল করে এবং আপনি কোন শব্দের সবচেয়ে সাধারণ বানানরীতি ব্যবহার করছেন কিনা তা দেখার জন্য বানান যাচাই করে। এটা যদি হিসাব করে দেখে যে বিকল্প কোন বানান ব্যবহার করলে আপনার সন্ধানের প্রাসঙ্গিক ফলাফল তৈরি হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাহলে এটি আপনাকে জিজ্ঞাসা করবে "আপনি এই এটা বোঝাতে চেয়েছেন: (বেশি সচরাচর ব্যবহৃত বানান)?"। পরামর্শ দেওয়া বানানে ক্লিক করলে সেই শব্দের জন্য Google সন্ধান চালু হবে। যেহেতু Google এর বানান যাচাই ইন্টারনেটে সকল শব্দের উপস্থিতির ভিত্তিতে করা হয়ে থাকে, তাই এটা নামবাচক বিশেষ্যর (নামগুলি ও স্থানগুলি) সবচেয়ে সচরাচর ব্যবহৃত বানানের বিষয়ে এমন পরামর্শ দিতে পারে যা অভিধান বা প্রমাণ বানান যাচাইকারী প্রোগ্রামে নাও পাওয়া যেতে পারে।


স্টক ও ফান্ড-এর দর

স্টক ও মিউচুয়াল ফান্ড-এর দর জানার জন্য Google কে ব্যবহার করতে হলে সন্ধান বক্সে শুধুমাত্র চিহ্নটি প্রবেশ করুন।

উদাহরণ:  
Cisco

Google Finance এর আরও প্রাসঙ্গিক তথ্য দেখার জন্য চার্ট বা Google Finance লিংকে ক্লিক করুন। অথবা আপনি আরও তথ্যের জন্য প্রদত্ত লিংকগুলিতে ক্লিক করে সরাসরি অন্যান্য আর্থিক তথ্য সরবরাহকারীদের সাইটে যেতে পারেন। নিরপেক্ষ তৃতীয় পক্ষ শ্রোতা পরিমাপকারী সংস্থার দ্বারা নির্ধারিত জনপ্রিয়তার ভিত্তিতে এই আর্থিক তথ্য সরবরাহকারীদের নির্বাচন করা ও ক্রমান্বয়ে সাজানো হয়। এছাড়া আমরা ডাউনলোডের গতি, ব্যবহারকারী ইন্টারফেস ও কার্যকরিতার মত গুরুত্বপূর্ণ মান নির্ণায়ক বিষয়গুলিকেও বিবেচনা করি। আপনি যদি এই পরামর্শ দিতে চান যে আমরা কোন তথ্য প্রদানকারীকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন


রাস্তার মানচিত্রগুলি

মানচিত্র আইকন

রাস্তার মানচিত্র খোঁজার জন্য Google কে ব্যবহার করতে চাইলে Google সন্ধান বক্সে জিপ কোড বা শহর/রাজ্য (যেমন, 165 University Ave Palo Alto CA) সহ আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি রাস্তার ঠিকানা প্রবেশ করুন। প্রায়শই রাস্তার ঠিকানা ও শহরের নামই যথেষ্ট হবে।

উদাহরণ:  

যখন Google আপনার অনুসন্ধানকে মানচিত্রের জন্য অনুরোধ হিসাবে স্বীকার করে, তখন আমরা আপনাকে Google ম্যাপ এ আপনার ঠিকানা দেখাব এবং আপনার ডিফল্ট অবস্থান সঞ্চয় করতে ও পথনির্দেশ পেতে সক্ষম করব।


ভ্রমণ সংক্রান্ত তথ্য

কোন নির্দিষ্ট বিমানবন্দরের বিলম্ব ও আবহাওয়ার পরিস্থিতি দেখার জন্য বিমানবন্দরটির তিন অক্ষরের কোড টাইপ করে তারপরে "airport" শব্দটি টাইপ করুন। উদাহরণস্বরূপ, "bagdogra airport" এর জন্য সন্ধান করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের আপডেট পাওয়া যেতে পারে।

উদাহরণ:  
কোন ইউ এস বিমানের স্থিতি যাচাই করার জন্য এয়ারলাইনের নামটি টাইপ করার পরে ফ্লাইট নম্বর টাইপ করুন। উদাহরণস্বরূপ, ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 134 এর পরিস্থিতি দেখতে হলে "United 134" সন্ধান করুন।

উদাহরণ:  


আবহাওয়া

আমেরিকা যুক্তরাষ্ট্র বা বিশ্বব্যাপী কোন নির্দিষ্ট স্থানের আবহাওয়ার পরিস্থিতি এবং চার-দিনের পূর্বাভাস দেখার জন্য "weather" টাইপ করুন এবং তারপরে স্থানটির নাম টাইপ করুন। সাধারণতঃ একটি শহরের নামই যথেষ্ট, তবে বিশ্বব্যাপী কোন শহরের ক্ষেত্রে আপনি রাজ্য বা জিপকোড বা দেশের নামও অন্তর্ভুক্ত করতে চাইতে পারেন। উদাহরণস্বরূপ, পালো অল্টোর আবহাওয়া দেখার জন্য আপনি "weather palo alto, ca" বা "weather palo alto 94301" সন্ধান করতে পারেন।

আপনি যদি আপনার ব্যক্তিগত Google হোমপেজে এই স্থানের আবহাওয়া দেখতে চান তাহলে উপরের ডানদিকের কোণায় 'আমার Google হোমপেজে যোগ করুন' বোতামে ক্লিক করে আপনি এটা করতে পারেন।

উদাহরণ:  

সকল আবহাওয়া পরিস্থিতি এবং পূর্বাভাস প্রদান করে Weather Underground, Inc দ্বারা


ওয়েবপেজের অনুবাদ

এই অনুবাদ বৈশিষ্ট্যের সাথে Google ভাষার বাধা লঙ্ঘন করে। যান্ত্রিক অনুবাদ প্রযুক্তি ব্যবহার করে Google এখন আপনাকে আপনার নিজস্ব ভাষা ছাড়া অন্যান্য ভাষাগুলিতে ওয়েব পেজ দেখার সুযোগ প্রদান করে। বর্তমানে Google নিম্নলিখিত ভাষা যুগলের মধ্যে অনুবাদের সুবিধা দেয়: ইংরেজী থেকে আরবী, চীনা, ফরাসি, জার্মান, ইটালিয়ান, কোরীয়, জাপানী, স্প্যানিশ ও পর্তুগিজ এবং এই ভাষাগুলি থেকে ইংরেজীতে; এবং জার্মান থেকে ফরাসি ও ফরাসি থেকে জার্মান।

আপনার সন্ধানের ফলাফলে যদি এই ভাষাগুলির মধ্যে কোন একটি ভাষার পৃষ্ঠা থাকে, এবং আমরা যদি আপনার অনুবাদ যুগলকে সমর্থন করি তাহলে আপনি একটিমাত্র ক্লিকে সেই পৃষ্ঠাটিকে আপনার নিজস্ব ভাষায় অনুবাদ করতে পারেন।

এই বৈশিষ্ট্য সম্বন্ধে আরও তথ্য জানার জন্য অনুগ্রহ করে অনুবাদ FAQ পড়ুন।

RépertoireWeb de Google - World > Français - » [ এই পৃষ্ঠাটি অনুবাদ করুন ] «
... Modifié par Google - ©2011 Google Aide du répertoire
Google - À propos - Google ইংরেজীতে।
ডায়রেক্টরি।google.com/Top/World/ - 7k – 26 মার্চ, 2004 - সঞ্চিত পাতা - একই ধরনের পৃষ্ঠাগুলি



কে আপনার সাথে লিংক স্থাপন করেছেন?

কিছু শব্দের পরে কোলন বসালে Google তার বিশেষ অর্থ অনুধাবন করে। Google এর পক্ষে এই ধরনের একটি শব্দ হল link: অপারেটর। link:siteURL সন্ধানের বিষয়টি আপনাকে সেই পৃষ্ঠাগুলি দেখায় যেগুলি ঐ URL কে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, link:www.google.com আপনাকে সেই পৃষ্ঠাগুলি দেখাবে যেগুলি Google এর হোমপেজকে নির্দেশ করে। আপনি link: সন্ধানকে নিয়মিত মূল শব্দ সন্ধানের সাথে যুক্ত করতে পারেন না।

উদাহরণ: